বিটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৮:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৮:৫৯

ড. মো. রফিকুল মতিন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. রফিকুল মতিন। রবিবার (৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিটিসিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (রঃ ও চাঃ) এবং অতিরিক্ত দায়িত্বে টেলিযোগাযোগ অধিদফতরের অধীনে বাস্তবায়নাধীন ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, মো. রফিকুল মতিন ১৯৬৪ সালের ২২ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহন করেন। তিনি যশোর বোর্ড হতে ১৯৮০ সালে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৪তম এবং ১৯৮২ সালে রাজশাহী বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন। এরপর ১৯৮৮ সনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি এবং ১৯৯১ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ড. মতিন ২০০৩ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ও ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. মতিন নবম বিসিএস-এর টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে ১৯৯১ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে যোগদান করেন। তিনি ১৯৯৯ সনে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সনে বিভাগীয় প্রকৌশলী, ২০০৯ সনে পরিচালক এবং ২০১৮ সনে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান।

/এনসি/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি