গুগলের ক্রোম ব্রাউজারে ২০২০ সালে বন্ধ হচ্ছে ফ্ল্যাশ সার্ভিস

শরীফ এ চৌধুরী
০৩ নভেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৯:৩০

গুগলের ক্রোম ব্রাউজারে ২০২০ সালে বন্ধ হচ্ছে ফ্ল্যাশ সার্ভিস ফ্ল্যাশ সার্ভিস বন্ধের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলো গুগল। ইতোমধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা গুগলের পক্ষ থেকে এক ধরনের বার্তাও পাচ্ছেন। এতে লেখা রয়েছে, ফ্ল্যাশ সার্ভিসকে বিদায় জানানোর সময় হয়েছে।

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি অনেক আগে ঘোষণা দিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে ফ্ল্যাশ সার্ভিস।

২০ বছর ধরে কম্পিউটারে বিভিন্ন ধরনের গেমস খেলা, ভিডিও দেখা ও ওয়েবে নানান অ্যাপ্লিকেশন চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য সহায়ক ফ্ল্যাশ। তবে গত কয়েক বছরে ফ্ল্যাশ আর তেমন কাজে লাগছে না।

গুগলের তথ্যানুযায়ী, তিন বছর আগেও ক্রোম ব্যবহারকারীদের প্রায় ৮০ ভাগই ফ্ল্যাশ ব্যবহার করেই ব্রাউজ করতেন। এ সংখ্যা এখন কমে নেমে এসেছে ১৭ শতাংশে।

ফ্ল্যাশ ব্যবহারের প্রয়োজনীয়তা কমে যাওয়ার অন্যতম কারণ বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের ওপেন ওয়েব প্রযুক্তি ব্যবহার। এর মাধ্যমে ফ্ল্যাশ ছাড়াই ব্যবহারকারীরা আরও দ্রুত ওয়েবসাইটে ঢুকতে পারছেন।

তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তির ফলে ওয়েবসাইটগুলো আরও নিরাপদ হয়েছে। বিশেষ করে অনলাইন কেনাকাটা, ব্যাংকিং থেকে শুরু করে অনলাইন লেনদেনে ব্যবহারকারীরা অনেক নিরাপত্তা পাচ্ছেন।

গুগলের এক ব্লগ পোস্টে উল্লেখ করা হয়, ‘আমরা ২০২০ সালের শেষের দিকে সম্পূর্ণভাবে ফ্ল্যাশ সার্ভিস বন্ধ করে দেবো।’

ইতোমধ্যে যেসব ওয়েবসাইট ওপেন ওয়েব প্রযুক্তি ব্যবহার করবে সেসবের ব্যবহারকারীরা আগের মতোই যেতে পারবেন এবং এতে কোনও সমস্যা হবে না। তবে যেসব ওয়েবসাইট ২০২০ সালের মধ্যে ওপেন ওয়েব প্রযুক্তিতে যাবে না, সেগুলো ক্রোম ব্যবহার করে দেখা যাবে না।

সূত্র: জেড ডি নেট, গুগল ব্লগ

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম