রবিশপে মটো ই৬ প্লাস

টেক ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ১৯:১৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:১৪

মটো ই৬ প্লাস মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলার বাজেট ফোন মটো ই৬ প্লাস। রবিশপ থেকে গ্রাহকরা ১৫ হাজার ৯৯৫ টাকায় ফোনটি কিনতে পারবেন। তবে ফোনটির বর্তমান বাজার মূল্য ১৬ হাজার ৯৯৫ টাকা।

৬.১ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে হেলিও পি ২২ (১২ ন্যানো মিটার) অক্টাকোর প্রসেসর। আরও থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।

মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, মান, নকশা এবং প্রযুক্তির দিক থেকে মটোরোলা স্মার্টফোন বাজারে অনেকের চেয়ে এগিয়ে।

স্মার্টফোনটির প্রসেসরের কারণে স্মার্টফোন প্রেমীরা গেমিংয়ে পাবেন ভালো অভিজ্ঞতা। ওয়াটার ড্রপ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরার পেছন দিকে রয়েছে ১৩, ২ মেগাপিক্সেল ও ফ্ল্যাশ। এছাড়া সামনের দিকে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। -বিজ্ঞপ্তি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম