টিপি-লিংকের ওয়াইফাই সিক্স গিগ প্লাস রাউটার বাজারে

টেক ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১৮:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:২৬

টিপি-লিংকের নতুন রাউটার বাজারে নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান টিপি-লিংক বুধবার (৬ নভেম্বর) সর্বশেষ ওয়াইফাই সিক্স রাউটার আর্চার এএক্স সিরিজ বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে। ইন্টেল হোম ওয়াইফাই চিপসেটধারী এই রাউটার সাশ্রয়ী মূল্যে ব্যবহারকরীকে প্রিমিয়াম ওয়াইফাই সিক্স গিগ প্লাস সুবিধা প্রদান করবে বলে জানিয়েছে এর পরিবেশক প্রতিষ্ঠান।

রাজধানীর একটি হোটেলে এক্সেল টেকনোলজিস লিমিটেড আয়োজিত অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক এশিয়া প্যাসিফিক’র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লীন ওয়াং।

গৌতম সাহা বলেন, আমরা ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে টিপি-লিংকের একক পরিবেশক হিসেবে রয়েছি। আমরা সর্বশেষ প্রযুক্তি পণ্য ব্যবহারকরীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম বলেন, মূলত সারাদেশের স্টেকহোল্ডারের সুবিধার্থে ব্যান্ডইউডথ ব্যবস্থাপনা, সংযোগ স্থাপন এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল যোগাযোগ নিশ্চিত করার কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই আমাদের ম্যান্ডেট। আমরা জেনেছি টিপি-লিংক শিগরিই আমাদের দেশে পূর্ণমাত্রায় এইচটিটিপি সেবা সরবরাহ শুরু করবে।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম