বাংলা ভাষায় লোকালাইজেশন নিয়ে মজিলা বাংলাদেশের কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ১৬:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৬:৪৯
image

রাজধানীর মহাখালিতে অবস্থিত ব্রাক সেন্টার ইনে মজিলা বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী লোকালাইজারদের নিয়ে দুই দিনের কর্মশালা আয়োজিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজিলা এর বিভিন্ন পণ্য এবং ফিচারকে বাংলা ভাষাভাষী মানুষের নিকট সহজ, বোধগম্য ও ব্যবহারের উপযোগী করে তোলাই লোকালাইজেশনের এর মূল উদ্দেশ্য। এটি মুলত ভাবানুবাদ যা আক্ষরিক অনুবাদ থেকে অনেকটাই ভিন্ন। 

বাংলা ভাষায় লোকালাইজেশন নিয়ে মজিলা বাংলাদেশের কর্মশালা

কর্মশালায় নতুন অবদানকারীকে লোকালাইজেশনের নিয়মাবলী, প্রয়োজনীয়তা, বাংলার সঠিক ভাবানুবাদ, মুক্ত ওয়েব ও ইন্টারনেট সুরক্ষা ইত্যাদি হাতে কলমে শিখানো হয়। অবদানকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত মজিলা কপোর্রেশনের লোকালাইজেশন বিভাগের প্রধান জেফ বেট্টি। তিনি বাংলা লোকালাইজেশন নিয়ে তার মনোভাব তুলে ধরার পাশাপাশি বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। লোকালাইজেশনে কীভাবে ক্যারিয়ার করা যায় তা নিয়েও কথা বলেছেন তিনি। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন মজিলা এর বাংলা লোকেলের ম্যানেজার মাহে আলম খান, বেলায়েত হোসেন ও বিরাজ কর্মকার। অভিজ্ঞ অবদানকারী হিসাবে ছিলেন আনিসুর রহমান, সালমান রহমান দেশ, খালিদ সাইফুল্লাহ, তানহা ইসলাম, এস এম সারওয়ার নবীন সহ অন্যান্য।

ভারত থেকে আসা বিরাজ কর্মকার বলেছেন, “আমার মতে এই কর্মশালা দারুণ হয়েছে। আমরা একসাথে মিলে বাংলা লোকালাইজেশনের স্টাইল গাইড ও টার্মিনোলোজি তৈরি করেছি। সাথে নতুন ট্রান্সলেটদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে।” 

কর্মশালায় অংশ নেওয়া মোঃ মনিরুল আলম বলেন, “আমরা বাংলাভাষীদের কাছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সহজ করে তুলতে চাই। মজিলার লক্ষ্য ওয়েবকে সবার জন্য মুক্ত করা। ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”

কেউ মজিলা বাংলাদেশের সাথে যুক্ত হতে মজিলা বাংলাদেশের ফেসবুক পেজ (https://www.facebook.com/MozillaBD/) এবং মজিলা বাংলাদেশের ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/MozillaBD/) অনুসরণ করতে পারেন।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম