হুয়াওয়ে আনছে মেটপ্যাড প্রো

ইশতিয়াক হাসান
৩০ নভেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১২:৩০

হুয়াওয়ের মেটপ্যাড আইপ্যাড প্রো’র মতোই ‘মেটপ্যাড প্রো’ উন্মোচন করলো হুয়াওয়ে। ১০ দশমিক ৮ ইঞ্চি স্ক্রিনের ট্যাবটি দেখতে আইপ্যাড প্রো’র মতো হলেও প্রান্তের ফ্রেমটি বেশ পাতলা, মাত্র ৪ দশমিক ৯ মিলিমিটার। ট্যাবটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ‘হোল-পাঞ্চ’ ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লেতে থাকছে ২৫৬০ বাই ১৬০০ রেজুলেশন।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, আইপ্যাড প্রো’র সঙ্গে মিলের আরেকটি দিক হলো মেটপ্যাডেও কি-বোর্ড সংযুক্ত করা হয়েছে। এর ওজনও আইপ্যাডের সমান অর্থাৎ ৪৬০ গ্রাম। পুরুত্ব ৭ দশমিক ২ মিলিমিটার যেখানে আইপ্যাডের ৫ দশমিক ৯ মিলিমিটার। প্রসেসরে ব্যবহার হয়েছে হুয়াওয়ের কিরিন ৯৯০ প্রসেসর। ট্যাবটিতে হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ১০ ব্যবহার করা হয়েছে। ট্যাবটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ব্যাটারি ৭২৫০ এমএইচ সঙ্গে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবস্থা। এছাড়া রয়েছে কোয়াড হার্মান কার্ডোন স্পিকার এবং ৫-মাইক্রোফোন অ্যারে সিস্টেম।

৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ট্যাবটির দাম শুরু হয়েছে ৪৭০ ডলার থেকে। এটি মেটালিক সংস্করণ। তবে এতে কোনও কি-বোর্ড থাকছে না। আর কি-বোর্ড সহ ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট ট্যাবটির দাম ৭১০ ডলার। ট্যাবটি ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বাজারে কবে আসতে পারে এ সম্পর্কে সংবাদ মাধ্যমটি কিছু জানায়নি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম