২০২১ সালের মধ্যে সবাইকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে: পলক

টেক রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:২০

ICT_debate_Pic_03.12.2015তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা। এর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে দেশের তরুণ সমাজ।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-’১৬ -এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নাহিম রাজ্জাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের রূপরেখা তুলে ধরেন আয়োজক সংস্থা ক্যাম্পাস টু ক্যারিয়ারের নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা।

দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব। ৪ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে এই উৎসব।

তথ্য-যুক্তি-প্রযুক্তি স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাস টু ক্যারিয়ার।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক