স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ

মোখলেছুর রহমান
০৬ ডিসেম্বর ২০১৯, ২০:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২০:২৪

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ হোয়াটসঅ্যাপ অদৃশ্য বার্তা নামে একটি ফিচারের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছিল গত অক্টোবরে। সেই ফিচারটি এবার তাৎক্ষণিক বার্তা প্রেরণকারী এই অ্যাপটির বেটা সংস্করণে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। ওয়াবেটাআই-ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়েবসাইটটি মূলত  হোয়াটসঅ্যাপের পরিবর্তন এবং নতুন ফিচারগুলো ট্র্যাক করতে পারে। ওয়েবসাইটটির প্রতিবেদন অনুযায়ী হোয়াটসঅ্যাপের ২.১৯.৩৪৮ বেটা সংস্করণে এই অদৃশ্য বার্তা ফিচারটি যুক্ত করা হয়েছে। তবে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তাই বেটা ব্যবহারকারীরা এখনই এটি দেখতে পাবেন না।

নতুন এই ফিচারটি আপাতত গ্রুপ চ্যাটের জন্য থাকবে এবং কেবলমাত্র সেই নির্দিষ্ট গ্রুপের অ্যাডমিনরাই অদৃশ্য বার্তাগুলো দৃশ্যমান করতে পারবে। গ্রুপ বার্তা মুছুন অপশনটি গ্রুপ সেটিংসে পাওয়া যাবে।

গ্রুপ অ্যাডমিনরা নতুন বার্তাগুলো মুছে ফেলার আগে সেগুলো কতদিন স্থায়ী হবে তা নির্বাচন করতে পারবে। প্রতিবেদনে অন্তর্ভুক্ত স্ক্রিনশট অনুসারে ছয়টি অপশন তারা নির্বাচন করতে পারবে- বন্ধ, ১ ঘণ্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস এবং ১ বছর। তারা যে অপশনটিই নির্বাচন করুক না কেন তা চ্যাটটির সব সদস্যের জন্য প্রযোজ্য হবে।

এর আগে ওয়াবেটাআই-ইনফো যখন হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.১৯.২ তে এই অদৃশ্য বার্তা ফিচারটি চিহ্নিত করেছিল তখন গ্রুপ চ্যাটে কোনও অদৃশ্য বার্তার মেয়াদ শেষ হওয়ার সময় হিসেবে ব্যবহারকারীরা পাঁচ সেকেন্ড বা এক ঘণ্টার মধ্যে যেকোনও একটি অপশন বেছে নেওয়া যেতে। তবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আগে হোয়াটসঅ্যাপের এই ফিচারটিতে আরও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। এমনকি এটি আইওএস -এও উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে।

সূত্র: গেজেটসনাউ

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম