দ্রুত ছবি শেয়ারে গুগল ফটোজের ‘আপডেট’ সংস্করণ

ইশতিয়াক হাসান
০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩০

গুগল ফটোজ ব্যক্তিগত বার্তা বা প্রাইভেট মেসেজিং সেবা আনলো গুগল। এর মাধ্যমে এখন থেকে ব্যবহারকারী অন্য কাউকে বা কোনও গ্রুপকে সহজে ছবি পাঠাতে পারাবে। প্রযুক্তি সাইট ভার্জ জানায়, ফটো শেয়ারিংয়ের সুবিধাটি আগে থেকে গুগলে থাকলেও প্রক্রিয়াটি ছিল বেশ জটিল। সেটারই একটি উন্নত সংস্করণ আনলো গুগল।

নতুন এই সেবাটির মাধ্যমে এখন থেকে ছবি পাঠানোর জন্য ব্যবহারকারীকে আর অ্যালবাম তৈরি করতে হবে না। সরাসরি মেসেজের মাধ্যমে এখন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বা এসএমএস’র মতো ছবি পাঠানো যাবে। এরপর সেই ছবিকে লাইক বা শেয়ার থেকে শুরু করে মন্তব্য অর্থাৎ চ্যাটও করা যাবে। তবে চ্যাটিং কোনও ছবি বা অ্যালবামের অধীনে করতে হবে।

গুগল ফটোর প্রোডাক্ট ম্যানেজার জাহ্নবি শাহ তার একটি ব্লগপোস্টে বলেন, এটি যে অন্যান্য চ্যাট অ্যাপগুলোর একদম বিকল্প তা নয়। কিন্তু আমরা আশা করছি গুগলে সংরক্ষণ করা ছবির মাধ্যমে ব্যবহারকারী তার স্মৃতিগুলোকে তার পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সবগুলো প্ল্যাটফর্মেই এই সেবা চালু করেছে গুগল। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!