ইউনেস্কো সম্মেলনে ‘মেশিন লার্নিং টেকনোলজি’ নিয়ে সেমিনার

টেক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭

ড. মোহাম্মদ নুরুল হুদা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসিএসই প্রোগ্রামের পরিচালক ও ইজেনারেশনের পরিচালক (এআই অ্যান্ড এনএলপি) প্রফেসর ড. মোহাম্মদ নুরুল হুদা ইউনেস্কো আয়োজিত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) সম্মলনে বাংলাদেশকে তুলে ধরেছেন। তিনি দেশের আইটি কনসাল্টিং ও সফটওয়্যার সলিউশনস সেবাদানকারী প্রতিষ্ঠান ইজেনারেশনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টিমের নেতৃত্ব দিচ্ছেন। ড. হুদা মূলত নিউরাল নেটওয়ার্ক, মেশিন লার্নিং ও এনএলপি বিষয়ে শিক্ষকতা করেন।

সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয়ে ল্যাঙ্গুয়েজ টেকনোলজি ফর অল: অ্যানাব্লিং ল্যাঙ্গুয়েস্টিক ডাইভারসিটি অ্যান্ড মাল্টিল্যাঙ্গুয়ালিজম ওয়ার্ল্ড ওয়াইড শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের ৮৮টি দেশের এনএলপি বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনের সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন ড. হুদা। তিনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে রুল বেজড অ্যাপ্রোচের পরিবর্তে কিভাবে মেশিন লার্নিং টেকনোলজি ব্যবহার করা যায় সে সম্পর্কে আলোচনা করেছেন।

ইজেনারেশনের এনএলপি টিম এই খাতে তার শীর্ষস্থানীয় অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুলস তৈরি করছে। ইজেনারেশন ইতোমধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী চ্যাটবট তৈরি করেছে, যার মাধ্যমে ফেসবুক, গুগল অ্যাসিস্ট্যান্ট, ভাইবার, টুইটার এবং অন্যান্য ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া গ্রাহকসেবা এবং মন্তব্য ব্যবস্থাপনা করা যাবে। -বিজ্ঞপ্তি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির