জিমেইলে মেইল পাঠাতে নতুন সুবিধা

ইশতিয়াক হাসান
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩০

জিমেইলের নতুন সুবিধা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে এক বা একাধিক মেইলকে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানোর প্রয়োজন হয়। সুবিধাটি আউটলুকে থাকলেও জিমেইল ব্যবহারকারীরা মূলত এই ফিচারটি থেকে এতোদিন বঞ্চিত ছিলেন। সম্প্রতি জিমেইল ফিচারটি চালু করেছে। এখন থেকে জিমেইল ব্যবহারকারীরা প্রয়োজনীয় মেইলগুলোকে ডাউনলোড বা কপি না করে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অন্যকোনও মেইলে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারবেন।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, জিমেইলে কোনও মেইল উইন্ডোতে চালু থাকা অবস্থায় মেইল লিস্ট থেকে প্রয়োজনীয় মেইলগুলো ড্র্যাগ করে মেইল বডির উপরে ছেড়ে দিলেই সেগুলো অ্যাটাচ হয়ে যাবে। আবার কোনও একটি মেইল চালু থাকা অবস্থায় সেটা সরাসরি নতুন একটি মেইলে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানো যাবে। সেক্ষেত্রে  মেইলের ওপরে ডান দিকে তিনটি ডট বিশিষ্ট ‘মোর’ বা ‘ওভারফ্লো’ মেনুতে ক্লিক করে “ফরওয়ার্ড এজ অ্যাটাচমেন্ট” অপশনটিতে ক্লিক করলেই সেটি নতুন একটি মেইলে অ্যাটাচমেন্ট হিসেবে চলে আসবে।

শুধু তাই নয়, কোনও মেইলের রিপ্লাই দেওয়ার সময় অন্যকোনও মেইলকে অ্যাটাচ করার জন্য রিপ্লাই করা মেইলটিকে উইন্ডোতে ওপেন করে লিস্ট থেকে যেকোনও মেইল বা মেইলগুচ্ছকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, ফিচারটি ধীরে ধীরে সব জায়গায় পৌঁছানো হচ্ছে। সূতরাং সব ব্যবহারকারীর কাছে পৌঁছতে একটু সময় লাগবে বলে জানায় তারা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক