হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ত্রুটি

আসির আহবাব নির্ঝর
১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:০৪

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের ত্রুটি পেয়েছেন গবেষকরা। নতুন পাওয়া এই ত্রুটি হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট আজীবনের জন্য ডিলিট করে দিতে সক্ষম। ফলে বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা।

খবর ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের। জানা গেছে, ত্রুটির মাধ্যমে সুযোগ নিতে পারে হ্যাকাররা। তারপর গ্রুপ চ্যাটে তারা এমন একটি মেসেজ দিতে পারে যার কারণে পুরো গ্রুপ চ্যাটটিই মুছে যাবে। এ বিষয়ে সতর্ক থাকতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন গবেষকরা।

সম্ভাব্য হুমকি এড়াতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। কেননা, সর্বশেষ ভার্সনে এই ত্রুটি দূর করা হয়েছে। ফলে ওই ভার্সন গ্রাহকদের জন্য নিরাপদ।

গুজব রটেছে, এই ত্রুটির কারণে পুরো হোয়াটসঅ্যাপের কাজই বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় হোয়াটসঅ্যাপটি আন-ইনস্টল করে আবারও নতুন করে ইনস্টল করতে হবে। তবেই সমস্যার সমাধান হবে। অবশ্য কোনও গ্রুপ চ্যাট ডিলিট হয়ে গেলে সেটা আর কখনোই ফেরত আনা যাবে না।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম