প্যারেন্টাল লকের স্মার্টফোন

মাহবুবুর রহমান
০৭ জানুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:৩০

সিম্ফনির দুটি নতুন ফোন প্যারেন্টাল লকের দুটি স্মার্টফোন জেড২৫ ও জেড১২ মডেলের বাজারে ছাড়লো সিম্ফনি। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীতে সিম্ফনির প্রধান কার্যালয়ে এক সংবাদ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নতুন দুটি স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সেট দুটি উদ্বোধন করেন সিম্ফনির সহকারী পরিচালক (মোবাইল সেলস) এম এ হানিফসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চি ইনসেল টেকনোলোজির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর সম্বলিত জেড২৫ সেটে আছে ৩ জিবি ডিডিআর-৪ র‍্যাম ও জেড১২ সেটে ২ জিবি র‍্যাম এবং রম যথাক্রমে ৩২ ও ১৬ জিবি ইত্যাদি। এ ছাড়া সেট দুটিতে রয়েছে প্যারেন্টাল লক সিকিউরিটি।  

ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে যথাক্রমে ৪০০০ ও ৩৫০০ অ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯০ ও ৭ হাজার ৯৯০ টাকা। সঙ্গে থাকছে একটি মোবাইল ফোনের বান্ডল অফার। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম