বড় ধরনের পরিবর্তন আসছে ব্লুটুথ প্রযুক্তিতে

ইশতিয়াক হাসান
১২ জানুয়ারি ২০২০, ২০:৩৭আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:০৫

ব্লুটুথে নতুন প্রযুক্তি বিগত ২০ বছরের ইতিহাসে এবার বড় রকমের অগ্রগতি আসতে যাচ্ছে ব্লুটুথ প্রযু্ক্তিতে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেক্ট্রনিকস শোতে (সিইএস) এমনই কিছু প্রযুক্তি দেখিয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। সিএনএন জানায়, নতুন এই প্রযুক্তিকে তারা ‘ক্লাসিক’ বলে অভিহিত করছে যা এলই অডিওকে সমর্থন করবে।

ব্লুটুথে যেসব নতুন ফিচার এসেছে তার মধ্যে, উচ্চমানের অডিও, বিভিন্ন প্রযুক্তির ডিভাইসে অডিও চালানোর ব্যবস্থাসহ ব্যাটারির স্থায়ীত্বে এসেছে বড় পরিবর্তন। ক্লাসিক এই প্রযুক্তিতে ব্লুটুথের অডিওতে এখন থেকে ব্যবহার করা হবে নতুন সিগন্যাল। নতুন এই সংস্করণে নতুন কিছু ফিচারও সমর্থন করবে। যেমন, এটি একাধিক স্ট্রিমকে সমর্থন করবে ফলে একই উৎস থেকে চলতে থাকা গান একাধিক ব্যক্তি শুনতে পারবেন। এছাড়া এই প্রযুক্তিতে শপিং মল বা কনসার্টের মতো জায়গায় ব্লুটুথের মাধ্যমে অডিও সম্প্রচারও করা যাবে।

এলই অডিওকে সমর্থন করায় শ্রবণ যন্ত্রও উন্নত হবে। অর্থাৎ যারা শ্রবণ যন্ত্র ব্যবহার করেন তারা ব্লুটুথের সম্পূর্ণ সেবাটি এখন থেকে পাবেন।

তবে পুরনো হেডফোনগুলোতে এই প্রযুক্তি আর সমর্থন করবে না। কেননা এলই অডিও এই সফওয়্যারগুলোতে সমর্থন করবে না। এরজন্য নতুন হার্ডওয়্যার আপডেট দরকার পড়বে যা এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম