বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন!

মোখলেছুর রহমান
১৭ জানুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:৪৭

কত্ত ছোট ফোন! যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। সংশ্লিষ্টদের ধারণা এটি বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন হতে পারে। কোম্পানিটির দাবি, এটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন।

জাংকো নামের একটি কোম্পানি ফোনটি তৈরি করেছে। ‘টিনি টি-২’ নামের ফোনটি পকেটে খুব বেশি জায়গা দখল করবে না।

এটি কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকৃতির ফোন। এর আগে জাংকো ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকৃতির ফোন বাজারে ছাড়। ফোন ৫০ ডলারে বিক্রি হয় এবং অ্যামাজনে বেশ ভালো সাড়া ফেলতে সক্ষম হয়।

সবচেয়ে ছোট মোবাইল ফোন

‘টিনি টি ২’ মূলত ‘টিনি টি-১’-এরই পরবর্তী সংস্করণ। নতুন এই ফোনটি ২ দশমিক ৪ ইঞ্চি লম্বা, ১ দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং ০ দশমিক ৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ডিভাইসটির ওজন মাত্র ৩১ গ্রাম।

এতে রয়েছে রেডিও, ০ দশমিক ৩ এমপি ক্যামেরা, ব্লুটুথ, একটি ৩ দশমকি ৫ এমএম অডিও জ্যাক ও ১ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। জাংকো ফোনটিতে কিছু গেমও প্রি-ইনস্টল করে দিয়েছে। ফোনটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ব্যবহারকারীরা এতে একটি মাইক্রো এসডি কার্ড যুক্ত করে ৩২ গিগা পর্যন্ত স্টোরেজ সেবা নিতে পারবেন। ফোনটি একবার চার্জে এক সপ্তাহেরও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ফোনটির দাম ১৩০ ডলার।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম