ব্যাংক ঋণ পাবে ফ্রিল্যান্সাররা: পলক

টেক রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৫, ১৬:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:১৭

FM_ARতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা বাড়াতে সরকার আর্ন অ্যান্ড পে নামে একটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে যাতে নতুন উদ্যোক্তাদের  সিঙ্গেল ডিজিটে ঋণ সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেন, ফ্রিল্যান্সারদের জন্য স্বল্প মূল্যে উচ্চগতির  ইন্টারনেট সুবিধা দিতে বিশেষ কার্ড দেওয়া হবে যাতে তারা নিরবচ্ছিন্নভাবে স্বল্প সময়ে কাজ সম্পন্ন করতে পারেন। এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে চুক্তি করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউট) মিলনায়তনে অনুষ্ঠিত ফ্রিল্যান্সার্স মিট-২০১৫ –এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি  বলেন, বর্তমানে পুরুষের তুলনায় নারী ফ্রিল্যান্সাররা বেশি আয় করছেন, তাই আউটসোর্সিংয়ে অধিক সংখ্যক নারী ফ্রিল্যান্সারের অংশগ্রহণ বাড়াতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে ফ্রিল্যান্সার্স মিটে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স -এর প্রেসিডেন্ট সান্তিয়াগো গোতিয়ারেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকসেঞ্চার জাপানের সাবেক প্রেসিডেন্ট ক্লাইড উনো, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং-এর সভাপতি আহমেদুল হক ববি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান।

অনুষ্ঠানে সফটওয়্যার, ফিমেল, মোবাইল অ্যাপস, অনলাইন ব্লগিং ও কন্টেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব এপ্লিকেশন, এসইও ও অনলাইন মার্কেটিং, ফিমেল আউটসোর্সিং প্রফেশনাল, ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং প্রফেশনাল, স্টার্টআপ কোম্পানি, আউটসোর্সিং প্রতিষ্ঠান, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন, এন্টারপ্রেনারসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৭ জন ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। দ্বিতীয় পর্বে ছিল কারিগরি সেশন। এতে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সাররা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম