এ বছর আসছে ১১৭টি ইমোজি

ইশতিয়াক হাসান
৩১ জানুয়ারি ২০২০, ১৯:৫৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৯:৫৮

নতুন ইমোজি এ বছরের জন্য নতুন ১১৭টি ইমোজি প্রকাশ করেছে ইউনিকোড কনসোর্টিয়াম। ইমোজিগুলো আগের চেয়ে আরও বেশি ভাব প্রকাশে সহায়ক হবে বলেই তারা ধারণা করছে। নতুন ইমোজিগুলো আমাদের দৈনন্দিন আলাপচারিতাকে আরও বেশি আনন্দময় করে তুলবে। যেমন হাসিমুখ কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ছে এবং হাতের আঙ্গুলগুলো চিমটির মতো ধরা। অনেকটা ইতালিয় হাতের ইশারার মতো। এছাড়া ইমোজিগুলোতে বিভিন্ন রকমের স্কিনটোন ছাড়াও বিশেষভাবে থাকছে লিঙ্গভিত্তিক অপশন। আপাতত ইমোজিগুলো তৈরি করা হয়েছে শুধু নারী ও পুরুষ অথবা নারী-পুরুষ একসঙ্গে এভাবে।

তবে নতুনভাবে আরও আসবে উভলিঙ্গদের ফ্ল্যাগ ও সিম্বল। এটি প্রকাশ করার জন্য গুগল ও মাইক্রোসফট আগে থেকেই পরামর্শ দিয়ে আসছিল। একটি বিবৃতিতে তারা বলে, আমরা বিশ্বাস করি ইমোজি তৈরি করা শুধুই কোনও প্রযুক্তিগত বিষয় নয়। এটি এমন হতে হবে যা সবাই ব্যবহার করতে পারে। এটি বিভিন্ন সংস্কৃতিকে লালন করার মতোও যা বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য সমান।

এনগ্যাজেট জানায়, এগুলো ছাড়া আরও অতিরিক্ত হিসেবে যুক্ত হতে যাচ্ছে নিনজা, হার্ট’র বাস্তবচিত্র, ফুসফুস ও বাবল টি’র ইমোজি। তবে এটি ব্যবহাকরীদের জন্য কবে থেকে উন্মুক্ত হবে তা এখনও নিশ্চিত করা যায়নি। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম