যেসব ডিভাইসে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

ইশতিয়াক হাসান
০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬

হোয়াটসঅ্যাপ নিরাপত্তার কারণে পুরনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বাতিল করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তটির মাধ্যমে যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েড ২.৩.৭ সংস্করণ বা তার নিচে অথবা আইফোনের আইওএস ৮ বা তার নিচে রয়েছে সেগুলোতে আর কাজ করবে না এই মেসেজিং সার্ভিসটি। এই সিদ্ধান্তের কারণে অন্তত ১০ লাখের অধিক সেটে আর হোয়াটসঅ্যাপ চলবে না।

বিবিসি জানায়, অপারেটিং সিস্টেমের (ওএস) এই সংস্করণগুলো একেবারেই পুরনো। নতুন কোন ডিভাইসে এগুলো আপডেট বা ইনস্টল করা সম্ভব নয়। আর বেশিরভাগ ব্যবহারকারী চাইলে তার ওএস আপডেট করে নিতে পারেন। তবে নির্দিষ্ট কিছু ডিভাইস যেমন আইফোন-৪ যা সর্বোচ্চ আইওএস ৭ সমর্থন করে, এমন ডিভাইসগুলোতে আর হোয়টসঅ্যাপ চলবে না।

সিসিএস ইনসাইট’র বিশ্লেষক বেন উড বলেন, নিরাপত্তার জন্য এটা ছাড়া আর কোনও উপায় নেই হোয়টসঅ্যাপের। তবে পুরনো সেটে চলবে না এই বিষয়টি হোয়াটসঅ্যাপের জন্য কঠিনই হবে। তিনি আরও বলেন, ব্যবহারকারীদের অনেকেই এখনও পুরনো ডিভাইস ব্যবহার করে। তবে এই দশকে সবচেয়ে ডাউনলোড হওয়া অ্যাপটি ২০১৭ থেকেই পরিবর্তনের কথা বলে আসছিল।

হোয়টসঅ্যাপের একজন মুখপাত্র বলেন,সিদ্ধান্তটি নেওয়া আমাদের পক্ষে কঠিন হলেও এই মূহুর্তে এটিই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম