অফলাইনে পিকাবুর যাত্রা শুরু

রুশো রহমান
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪

অফলাইনে পিকাবু দেশীয় ই-কমার্স সাইট পিকাবু ডট কম এবার অফলাইনে যাত্রা শুরু করলো। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটির নিচতলায় চালু হলো পিকাবু শপ। অনলাইনের পাশাপাশি প্রতিষ্ঠানটি মোবাইলফোন ও গ্যাজেটের জন্য চালু করলো এই অফলাইন শপ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানা গেল, এ মাসেই যমুনা ফিচার পার্কে উদ্বোধন করা হবে পিকাবুর আরেকটা শপ। এছাড়া ২০২০ সালের মধ্যে দেশের বিভাগীয় ও প্রধান প্রধান জেলা শহরে ৩০টির বেশি অফলাইন শপ চালু করবে পিকাবু।

এ বিষয়ে পিকাবু ডট কমের প্রধান নির্বাহী মরিন হোসেন তালুকদার বলেন, আমাদের পরিকল্পনা হলো, অনলাইন ও অফলাইনে স্মার্টফোনের সবচেয়ে বড় রিটেইল শপ হওয়া। যেখানে ক্রেতারা কেনাকাটা করবেন আত্মবিশ্বাসের সঙ্গে। অনলাইনে মোবাইল ও ইলেকট্রনিক পণ্য কেনার আস্থার জায়গা পিকাবু ডট কম। এজন্য এক্সপানশনে যাচ্ছে পিকাবু। শীর্ষ সব মোবাইল ব্র্যান্ড পাওয়া যাবে।

মরিন হোসেন তালুকদার আরও বলেন, সাধারণত অনলাইন পোর্টালগুলোর কোনও ফিজিক্যাল স্টোর (দোকান বা আউটলেট) থাকে না। আমরা অনলাইনে যা বিক্রি করি তার বিশেষায়িত পণ্য অফলাইনেও বিক্রি করবো। অফলাইনে থাকবে মোবাইল ও গ্যাজেটের রিটেইল শপ। ক্রেতারা অফলাইন শপ থেকে পণ্য কিনে সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে পারবেন। ক্রেতারা পিকাবুর সব সেবা পাবেন অফলাইনে। অফলাইন শপে ট্যাব রাখা থাকবে। ট্যাব ব্যবহার করেও কেনাকাটা করা যাবে পিকাবু ডট কম থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সব মোবাইল ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাইটটির নতুন ওয়েবসাইট, নতুন অ্যাপ চালু হবে এ মাসেই।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম