স্বল্প খরচে জানা যাবে দুর্যোগের পূর্বাভাস

ইশতিয়াক হাসান
১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

ড্রোন ড্রোন ব্যবহার করে খুব অল্প খরচে টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটিয়েছেন কুইন্স ইউনিভার্সিটির একদল গবেষক। এর মাধ্যমে সুনামি, ঝড় বা ভূমিকম্পের মতো দুর্যোগের সময় যখন ফোনের ‘সিগনাল; ব্যবস্থা নষ্ট হয়ে যায় তখন এই ড্রোনগুলো ওয়াইফাই হটস্পটের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করতে পারবে।

ইনশিওরেন্স ইনফরমেশন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত বছর প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত ঘটনার সংখ্যা ছিল ৮৫০টি যেখানে ২০১৭ সালে ছিল ৭৪০টি আর এক দশক আগে ৫০০টি। গবেষকরা বলেন বর্তমানের প্রচলিত প্রযুক্তি অনুযায়ী পূর্বাভাসের সিস্টেমগুলো বেশ ব্যয়বহুল এবং এগুলো খুব একটা শক্তিশালীও নয়। খুব সহজে তা নষ্ট হয়ে যায়।

গবেষকদের আবিষ্কৃত ড্রোনগুলো খুব অল্প খরচে দুর্যোগ এলাকায় প্রদক্ষিণ করে রিয়েল টাইমে আবহাওয়ার তথ্য সরবরাহ করতে পারবে।

আইএএনএস জানায়, এর মাধ্যমে দুর্যোগ এলাকায় নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা সম্ভব হবে। ড্রোনগুলোর ব্যাটারির মেয়াদ বাড়ানোর জন্য তারা একটি পদ্ধতি বের করেছে যার মাধ্যমে রিয়েল টাইমের ভেতরে চার্জের জন্য প্রয়োজনীয় উপায় খুঁজে নেবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম