জিমেইলে নতুন ত্রুটি

মোখলেছুর রহমান
০১ মার্চ ২০২০, ১৯:০৫আপডেট : ০১ মার্চ ২০২০, ১৯:০৫

জিমেইলে ত্রুটি অ্যান্ড্রয়েডে জিমেইল অ্যাপের সর্বশেষ ভার্সনে ত্রুটি দেখা দিয়েছে। ফলে স্প্যাম বা ট্র্যাশ ফোল্ডার খালি করার অপশন দুটি আর দেখা যাচ্ছে না।

‘অ্যান্ড্রয়েড পুলিশের’ এক প্রতিবেদন অনুযায়ী, জিমেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ ফোল্ডারের শীর্ষে ‘Empty bin now’ এবং ‘Empty spam now’ এই অপশন দুটি আর দেখা যাচ্ছে না। গুগলও জিমেইল অ্যাপের এই ত্রুটির কথা স্বীকার করেছে এবং জানিয়েছে ত্রুটি সারাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা।
প্রতিবেদন অনুযায়ী, হালনাগাদ জিমেইল অ্যাপে স্বতন্ত্রভাবে বার্তাগুলো মুছে ফেলার অপশনটিও সঠিকভাবে কাজ করছে না। ফলে ব্যবহারকারীরা ট্র্যাশ ফোল্ডারের অধীনে থাকা বার্তা মুছে ফেলতে পারছেন না। অন্যদিকে স্প্যাম ফোল্ডারে স্বতন্ত্রভাবে বার্তাগুলো মুছে ফেলার অপশনটি অবশ্য দেখা যাচ্ছে। ফলে ট্র্যাশ ফোল্ডারটি খালি করা অসম্ভব হয়ে পড়েছে।

তবে জিমেইলের ওয়েব সংস্করণ অবশ্য আপাতত ত্রুটিমুক্ত অবস্থায় আছে। ট্র্যাশ ফোল্ডারটি খালি করা জরুরি হলে স্মার্টফোন বা পিসিতে ওয়েব ব্রাউজার ব্যবহার করে জিমেইলে লগইন করে ট্র্যাশ ফোল্ডারটি খালি করতে পারেন। বিকল্প হিসেবে অ্যাপটির ওরিয়েন্টেশন পরিবর্তন করে বা ট্র্যাশ তালিকা থেকে কোনও মেইল খোলার মাধ্যমেও আপনি ট্র্যাশ ফোল্ডার খালি করার একটি বিকল্প পেয়ে যেতে পারেন।

এছাড়া গুগল তাদের ক্রোম ব্যবহারকারীদের তিনটি ভিন্ন ‘জিরো ডে’ হ্যাকিং থেকে সুরক্ষিত থাকতে অবিলম্বে ক্রোমের সর্বশেষ সংস্করণে ব্রাউজারটিকে আপডেট করে নিতে আহ্বান জানিয়েছে। এক ব্লগ পোস্টে গুগল নিশ্চিত করেছে ‘ক্রোম-৮০’ -তে ত্রুটি দেখা দিয়েছে।

সূত্র: গেজেটসনাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম