যে কারণে নেই করোনা ভাইরাস বিষয়ক অ্যাপ

আসির আহবাব নির্ঝর
০৬ মার্চ ২০২০, ১২:৩৯আপডেট : ০৬ মার্চ ২০২০, ১২:৪১

 

করোনা ভাইরাস আধুনিক যুগে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে মানুষ। দৈনন্দিন নানা সমস্যার সমাধানে নেওয়া হয় বিভিন্ন অ্যাপের সাহায্য। এসব অ্যাপ থেকে সমাধান চেষ্টার পাশাপাশি পাওয়া যায় প্রয়োজনীয় বিভিন্ন তথ্য। এসব তথ্যের কারণে সহজেই সচেতন হওয়া যায়। ফলে কমে আসে সমস্যা। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিষয়ে প্রযুক্তি জগতে কোনও অ্যাপের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভয়াবহ হয়ে ওঠা করোনা ভাইরাস বিষয়ে এখনও কোনও অ্যাপ দেখা যায়নি গুগল প্লে-স্টোরে।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, আপনারা হয়তো অনেকেই প্লে-স্টোরে করোনা ভাইরাস সম্পর্কিত অ্যান্ড্রয়েড অ্যাপ খুঁজতে পারেন। কিন্তু এই অ্যাপ না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ, গুগল কর্তৃপক্ষ করোনা ভাইরাস সম্পর্কিত অ্যাপের সার্চ বন্ধ করে দিয়েছে।

এমনিতেই করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন ধরনের গুজব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা মোকাবেলার ক্ষেত্রে গুজবকে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ অবস্থায় করোনা নিয়ে যেন আর কোনও গুজব না ছড়ায়, সেজন্য এই ভাইরাস সম্পর্কিত সব ধরনের অ্যাপ ব্লক করে দিয়েছে গুগল কর্তৃপক্ষ। এজন্য প্লে-স্টোরে করোনা ভাইরাস লিখলে কোনও কিছুই পাওয়া যায় না।

অবশ্য এখন পর্যন্ত গুগল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বেশিরভাগই চীনের। এছাড়া বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অন্তত ৮০ হাজার চীনের নাগরিক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম