বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন শনিবার

রুশো রহমান
১১ মার্চ ২০২০, ১৭:৫৪আপডেট : ১১ মার্চ ২০২০, ১৮:২৫

সমমনা ৭ দেশের প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাচন আগামী ১৪ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২০-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলবে। ১৬ মার্চ নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বণ্টন করা হবে বলে জানা গেছে।

এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যামটবের সাবেক মহাসচিব টি আই এম নূরুল কবির। এসময় নির্বাচন বোর্ডের সদস্য হলেন শেখ কবীর আহমেদ ও বীরেন্দ্র নাথ অধিকারী। এবারের নির্বাচনে রয়েছে দুটি প্যানেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চ্যালেঞ্জার্স ২০২১

ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে ‘সমমনা ৭’ নামের প্যানেলে রয়েছেন কম্পিউটার পয়েন্টের স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম, প্যারেননিয়েল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মোজহের ইমাম চৌধুরী (পিনু)ও স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন।

সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুব্রত সরকারের নেতৃত্বে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ নামের প্যানেলে রয়েছেন ম্যাটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছুবউল্লাহ্ খান, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাইবার কমিউনিকেশনসের প্রধান নির্বাহী নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা ও ডাটা সলিউশনসের প্রধান নির্বাহী আবদুল মমিন খান।

সমমনা ৭ প্যানেলের মতবিনিময় সভায় বলছেন মুজাহিদ আলবেরুনি সুজন

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি শফিকউদ্দিন আহমেদ, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান এবং টেকনো প্লানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মো. মঞ্জুরুল হাসান। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম