হোয়াটসঅ্যাপের ভিডিও-অডিও কলে ইন্টারনেট খরচ কমবে যেভাবে

আসির আহবাব নির্ঝর
০১ এপ্রিল ২০২০, ১৪:৪১আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৪:৪৮

হোয়াটসঅ্যাপ করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে থমকে গেছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশেই চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ অবস্থায় যোগাযোগ করার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে হোয়াটসঅ্যাপের সাহায্যে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন অনেকে।

হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের পাশাপাশি ভিডিও এবং অডিও কলের সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ইন্টারনেটের গতির ওপর নজর রাখতে হয়। সঙ্গে বিবেবচনায় নিতে হয় ইন্টারনেট ব্যয়ের বিষয়টিও। যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের জন্য এই হিসাব জরুরি।

অ্যান্ড্রয়েড অথরিটির বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা অডিও কলের ক্ষেত্রে প্রতি মিনিটে ইন্টারনেট খরচ হয় প্রায় ৭৪০ কিলোবাইট (কেবি)। ভিডিও কলের ক্ষেত্রে ইন্টারনেট ব্যয়ের পরিমাণ আরও বেশি।

যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ইন্টারনেট যেন কম ব্যয় হয় সেটি বিবেচনায় রাখতে হয়। কয়েকটি কৌশল অবলম্বন করে আপনি ইন্টারনেট ব্যয় কমাতে পারেন। তাহলে ভয়েস ও ভিডিও কল নিয়ে খুব বেশি ভাবতে হবে না।

হোয়াটসঅ্যাপ কলে ইন্টারনেট ব্যয় কমাতে যা করবেন-

১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন। লম্বালম্বি তিনটি ডট চিহ্নিত স্থানে ক্লিক করুন

২। সেটিংস অপশনে যান। এবার ডাটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ অপশনে ক্লিক করতে হবে

৩। এখানে কল সেটিংস অপশনের নিচে লো ডাটা ইউসেজ নামের একটি অপশন পাবেন। এই অপশনটি চালু করে দিন। এটা করলেই ডাটা কম খরচ হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি