করোনা রোগী চিহ্নিত করবে ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২১:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২৩:৩৪

করোনা আইডেন্টিফায়ার

মুহূর্তেই করোনা রোগী চিহ্নিত করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অ্যাপ ‘করোনা আইডেন্টিফায়ার’। করোনা ভাইরাস নিয়ে ভীতি দূর করতে, সচেতনতা বাড়াতে এবং আশপাশের মানুষ কেউ এ ভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য দেওয়ার একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ‘করোনা আইডেন্টিফায়ার’ নামের এই অ্যাপটি পরিচালনার দায়িত্ব পেয়েছে টেলিটক। অ্যাপটিতে কারিগরি সহায়তা দিচ্ছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড।

‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটি আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে। শিগগিরই অ্যাপটি গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে। তবে অ্যাপটি এপিকে-এর মাধ্যমে (http://coronaidentifier.teletalk.com.bd/) অনেকেই ব্যবহার শুরু করেছেন। 

সংশ্লিষ্টরা জানান, অ্যাপটির মাধ্যমে কিছু টেস্ট করারও সুযোগ রয়েছে। ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী বুকের এক্সরে ইমেজ অনলাইনে ও মোবাইলে আপলোড করে মিনিটের মধ্যে করোনা টেস্ট রেজাল্ট পাবেন। ব্যবহারকারী করোনা আক্রান্ত এমন শনাক্ত হয়ে থাকলে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারবে। ফলে দীর্ঘসময় টেস্টের ফলের জন্য অপেক্ষা করতে হবে না।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফায় আমার বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে একটি সহজলভ্য অ্যাপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি। কারিগরি টিম দিয়ে দ্রুত এটার বাস্তবায়নও করি। আশাকরছি এই অ্যাপের মাধ্যমে আমাদের দেশের করোনাভাইরাসের সংক্রমণের তথ্য ও কোয়ারেন্টিন থাকা ব্যক্তিদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অ্যাপটিতে কারিগরি সহযোগিতা দিচ্ছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বলেন, মূলত ব্লুটুথ ও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কোনও করোনা আক্রান্ত ব্যক্তির ছয় ফুট দূরত্বের মধ্যে এই অ্যাপ ব্যবহারকারী রয়েছেন কিনা তা জানা যাবে অ্যাপটির মাধ্যমে।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম