মোবাইল অপারেটর রবি ছেড়ে যাচ্ছে জাপানের এনটিটি ডোকোমো

হিটলার এ. হালিম
১৯ এপ্রিল ২০২০, ০৮:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৭:৫২

রবি দেশের মোবাইল ফোন অপারেটর রবিকে ছেড়ে যাচ্ছে তার বিনিয়োগ অংশীদার জাপানের এনটিটি ডোকোমো। রবিতে থাকা ডোকোমোর অংশ (৬ দশমিক ৩ শতাংশ) কিনে নিচ্ছে ভারতের মোবাইল ফোন অপারেটর ভারতী এয়ারটেল। এরই মধ্যে বিষয়টির জন্য অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্থাটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ফাইল পাঠিয়েছে বলে জানা গেছে।

ডোকোমোর শেয়ার কিনে নেওয়ার ফলে রবিতে ভারতী এয়ারটেলের শেয়ার হবে ৩১ দশমিক ৩ শতাংশ। অবশিষ্ট ৬৮ দশমিক ৭০ শতাংশের মালিকানা থাকছে রবি আজিয়াটার হাতেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমার কাছে বিষয়টি (ফাইল) এখনও আসেনি। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, অফিস বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হোক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিতে এনটিটি ডোকোমো ছিল কৌশলগত বিনিয়োগকারী (স্ট্র্যাটেজিক ইনভেস্টর)। টেলিকম পলিসি ও নিয়ন্ত্রক সংস্থার কিছু কঠোর সিদ্ধান্তের ফলে ডোকোমো মনে করছে বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবসার জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে না। তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ফলে তারা বাংলাদেশ থেকে তাদের বিনিয়োগ গুটিয়ে নিতে যাচ্ছে।

ডোকোমো জানা যায়, এনটিটি ডোকোমো বাংলাদেশে আসে ২০০৮ সালে। সে সময়ে তারা একটেলের (রবির আগের নাম) ৩০ শতাংশ শেয়ার কিনে নেয় ৩৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে। ২০১৩ সালে জাপানের ডোকোমো তাদের শেয়ার ৮ শতাংশে নামিয়ে আনে। কিন্তু ২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূত হলে মূল্যায়িত হয়ে এনটিটি ডোকোমোর শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৬ দশমিক ৩ শতাংশে। এই শেয়ার ডোকোমো বিক্রি করে দিচ্ছে ভারতী এয়ারটেলের কাছে।

এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি আজিয়াটায় এনটিটি ডোকোমোর যে শেয়ার রয়েছে তা ভারতী এয়ারটেলের কাছে ট্রান্সফারের বিষয়ে বিটিআরসি অনুমোদন দিয়েছে বলে আমরা জেনেছি। বর্তমানে তা মন্ত্রণালয়ের (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) অনুমোদনের অপেক্ষায় আছে। এই ট্রান্সফার চূড়ান্ত অনুমোদন পেলে রবি আজিয়াটা লিমিটেডে ভারতী এয়ারটেলের শেয়ারের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩১.৩ শতাংশ হবে। আর মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের কাছে রবির বেশিরভাগ তথা ৬৮.৭ শতাংশ শেয়ার থাকবে। আমরা বিশ্বাস করি, গ্লোবাল টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেলের রবিতে শেয়ার বৃদ্ধির সিদ্ধান্ত শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি হিসেবে আমাদের প্রতি তাদের আস্থার প্রতিফলন এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক একটি সিদ্ধান্ত।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ