যেসব গ্রাহক রিচার্জ করতে পারছে না তাদের ১০ মিনিট ফ্রি কল ও ৫০ এমবি ইন্টারনেট দিচ্ছে রবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ২২:৩৭আপডেট : ১১ মে ২০২০, ২২:৩৯

রবি নিয়মিত মোবাইল ফোনে রিচার্জ করতেন কিন্তু করোনা সংকটের কারণে করতে পারছেন না এমন গ্রাহকদের বিনামূল্যে ১০ মিনিট টকটাইম ও ৫০ এমবি (মেগাবাইট) ডাটা (ইন্টারনেট) দিচ্ছে মোবাইলফোন অপারেটর রবি। করোনাভাইরাস মোকাবিলায় সমাজের সবার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে রবি।
সোমবার (১১ মে) রবি আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ। এসময় তিনি জানান, বিক্রয় ও পরিবেশন কর্মীদের জন্য খাবার সরবরাহ, আর্থিক সহায়তা ও স্বাস্থ্য বীমাসহ সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে রবি। সংবাদ সম্মেলনে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা সংযুক্ত ছিলেন।
মাহতাব উদ্দিন আহমেদ জানান, এখন রবির দৈনিক আয় ৪ কোটি টাকা কম হওয়ার পরও নির্দিষ্ট প্যাকগুলোতে (ইন্টারনেট) দাম ৬০ শতাংশের মতো কমানো হয়েছে। ভয়েসের (কল) ক্ষেত্রেও যথাসম্ভব দাম কমানো হয়েছে। তিনি আরও জানান, বাজার ও টেকসই পদক্ষেপ মিলিয়ে করোনা মোকাবিলায় রবির ব্যয় ইতিমধ্যে ১৭০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সংবাদ সম্মেলনে মাহতাব রবির সিএসআর (করপোরেট স্যোশাল রেসপন্সিবিলিটি) ও টেকসই বিষয়ক পদক্ষেপগুলো তুলে ধরেন। সেনা কল্যাণ সংস্থার সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ১০ হাজার পরিবারের মধ্যে খাবার বিতরণের ঘোষণা দেন তিনি। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের জনসমাগম স্থলগুলোতে জীবাণুমুক্তকরণ বুথ স্থাপন করবে রবি।

  যেসব গ্রাহক রিচার্জ করতে পারছে না তাদের ১০ মিনিট ফ্রি কল ও ৫০ এমবি ইন্টারনেট দিচ্ছে রবি

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের