এবার ডিজিটাল মেলা চলবে অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৮:১৪আপডেট : ২৯ জুন ২০২০, ১৮:১৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলার উদ্বোধন করেন দেশব্যাপী তিন দিনের ‘ডিজিটাল মেলা ২০২০’ উদ্বোধন হয়েছে।  এবার করোনার কারণে অনলাইন প্ল্যাটফর্মে মেলা অনুষ্ঠিত হবে। সোমবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলার উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের তথ্য বাতায়নকে তথ্যসেবায় রূপান্তর করা হচ্ছে। এক্ষেত্রে ঘরে বসেই সেবাগ্রহিতার পরিচয় যাচাই, সেবার ইন্টার অপারেবলিটি এবং সেবামূল্য প্রদানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত সম্ভব হবে।’ প্রতিমন্ত্রী মাঠপর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবাইকে যে কোনও সেবা ডিজাইন করার ক্ষেত্রে এই তিনটি বিষয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে  আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণে মাত্র ১১ বছরের ব্যবধানে  বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি এবং ৬০০ বেশি সার্ভিস অনলাইনে সংযুক্ত করা সম্ভব হয়েছে। ২০১৪ সালে আমাদের ন্যাশনাল ওয়েব পোর্টাল  ২৫ হাজার দিয়ে শুরু হয়েছিল। বিগত পাঁচ বছরে ৪৩ হাজারের বেশি ওয়েবসাইট এতে যুক্ত হয়েছে।’

ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইকোনমিক ডিজিটাল হাব হিসেবে তথা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পরিণত হয়েছে বলে প্রতিমন্ত্রী  উল্লেখ করেন। পলক বলেন, ‘আইসিটি বিভাগ হতে ইনফো সরকার প্রকল্পের আওতায় প্রায় ৩৮শ   ইউনিয়নে ডিজিটাল সেন্টারে হাইস্পিড ব্রডব্যান্ড কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি মাসে প্রায় ৬০ লাখ মানুষ ডিজিটাল সেন্টার থেকে সেবা গ্রহণ করছে।  প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানের বিষয় জনগণের কাছে তুলে ধরতে ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে।’

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন, এটুআই-এর পলিসি এডভাইজার আনীর চৌধুরী ,বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, গোপালগঞ্জ জেলা শাহিদা সুলতানা এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ ডিজিটাল মেলা  উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, চাকরিতে ভাইভার নম্বর বাড়লে আবার রাজপথে নামবো’
‘কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, চাকরিতে ভাইভার নম্বর বাড়লে আবার রাজপথে নামবো’
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইমামকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইমামকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
বিটিসিএল কার্যালয়ে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ অস্বীকার আনসারের
বিটিসিএল কার্যালয়ে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ অস্বীকার আনসারের
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে