ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২৬, ১৩:২৩ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৩:২৩

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার অসুস্থ হয়ে দেশে ফিরে গেছেন। জানা গেছে তিনি ক্যান্সারে আক্রান্ত।  বাটলারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিতে পারেন ফরাসি কোচ উয়েফার লাইসেন্স ধারী এরিক মেয়ার। শিগগিরই তার ঢাকায় এসে নারী দলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। 

গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান প্রধান কোচ পিটার বাটলার। তার অনুপস্থিতিতে দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। 

জানা গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপাতত পিটার বাটলারের পাঠানো নির্দেশনায় দুই সহকারী কোচ কাজ করছেন। বাটলারের অসুস্থতা নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং আমরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি’। তবে নতুন কোচ নিয়োগ নিয়ে কিছু বলতে চাননি তিনি।

এদিকে আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ দুটিকে সামনে রেখেই এরিককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে। । তবে সিঙ্গাপুর সফরের পরও তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পিটার বাটলারের শারীরিক অবস্থার ওপরও নজর রাখছে ফেডারেশন।

এদিকে নিবিড় অনুশীলনের জন্য গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে চট্টগ্রামে যায় বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন ফুটবলাররা। ১৯ নভেম্বর থেকে একই ভেন্যুতে আবারও নিয়মিত অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে।

/টিএ/এএস/
সম্পর্কিত
হঠাৎ চিকিৎসার জন্য ইংল্যান্ডে বাটলার, ঋতুপর্ণাদের কোচ কে?
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে