অপো নিয়ে এলো দ্রুততম চার্জার

ইশতিয়াক হাসান
১৬ জুলাই ২০২০, ২১:২৭আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:২৯

১২৫ ওয়াটের চার্জার

দ্রুততম চার্জার আনার কৃতিত্বটি এখনও ধরে রেখেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো। সম্প্রতি প্রতিষ্ঠানটি ১২৫ ওয়াটের একটি ‘ফাস্ট চার্জিং’ ক্ষমতাসম্পন্ন চার্জার বাজারে ছেড়েছে, যা দিয়ে ৪০০০ এমএএইচ ব্যাটারি মাত্র ৫ মিনিটে ৪১ শতাংশ চার্জ করা যাবে। আর সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে ২০ মিনিট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএম অ্যারিনা জানায়, সম্প্রতি অপো তিনটি আলট্রা ফাস্ট চার্জার এনেছে। এর একটি ৬৫ ওয়াটের এয়ারভিওওসি ওয়্যারলেস, একটি ৫০ ওয়াটের পকেট সাইজের সুপারভিওওসি। আর অপরটি হলো ১১০ ওয়াটের মিনি ফ্ল্যাশ চার্জার।

সংবাদ মাধ্যমটি জানায়, ফোনের ব্যাটারির নিরাপত্তার জন্য এতে তিনটি সমান্তরাল চার্জ পাম্প বসানো হয়েছে, যেন ক্ষমতাকে তিন ভাগে ভাগ করা যায়। এছাড়া, অপো অতিরিক্ত নিরাপত্তার জন্য ১০টি অতিরিক্ত সেন্সর বসিয়েছে চার্জারে।

অপো জানায়, চার্জার দিয়ে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল চার্জ দেওয়া যাবে তবে সীমিত আকারে। তবে এসব ক্ষেত্রে অবশ্যই মূল ক্যাবল ব্যবহার করতে হবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম