নিয়ন্ত্রণের কথা অস্বীকার করলো টিকটক

দায়িদ হাসান মিলন
২০ জুলাই ২০২০, ২২:৩০আপডেট : ২০ জুলাই ২০২০, ২২:৩৪

নিয়ন্ত্রণের কথা অস্বীকার করলো টিকটক চীন সরকারের নিয়ন্ত্রণের কথা অস্বীকার করেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মাসের পর মাস ধরে পশ্চিমা বিভিন্ন দেশ অভিযোগ করে আসছে, চীন সরকারের নিয়ন্ত্রণেই টিকটক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
টিকটকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাবলিক পলিসি বিভাগের প্রধান থিও বারট্রাম জানিয়েছেন, ব্যবহারকারীদের তথ্য প্রদানের জন্য চীন সরকারের যেকোনও অনুরোধ নাকচ করে দেবে তারা। বারট্রাম বলেন, আমরা চীন সরকারের অধীনে কার্যক্রম পরিচালনা করছি বলে অনেকে অভিযোগ করেন। এটি সম্পূর্ণ মিথ্যা।

সম্প্রতি টিকটকের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধের পরিকল্পনাও করছে তারা। অবশ্য টিকটক যদি চীন থেকে বের হয়ে আসে এবং মার্কিন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবে।

যুক্তরাজ্যে টিকটকের হেডকোয়ার্টার স্থাপন নিয়েও আলোচনা হচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুষ্ঠানে থিও বারট্রাম বলেন, টিকটকের আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায় হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে যুক্তরাজ্যে আরও বড় পরিসরে কাজ করতে আমরা বদ্ধ পরিকর।

বারট্রাম আরও বলেন, ‘চীন সরকার টিকটক ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য চাইলে আমরা না করে দিতাম।’ টিকটকের বিরুদ্ধে যৌনতা বিষয়েও অভিযোগ ছিল। এ সম্পর্কে বারট্রাম বলেন, আমরা এক বছর আগে নীতি পরিবর্তন করেছি। এ বিষয়ে আমরা ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

সূত্র : বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি