শীর্ষ নারী ফাউন্ডারের স্বীকৃতি পেলেন মালিহা কাদির

টেক ডেস্ক
১১ আগস্ট ২০২০, ২০:২১ আপডেট : ১১ আগস্ট ২০২০, ২০:৪৫

মালিহা এম কাদির সহজ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ নারী স্টার্টআপ ফাউন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ওয়েবসাইট বিজনেস ফাইন্যান্সিং ইউকে সম্প্রতি বিভিন্ন দেশের শীর্ষ নারী ফাউন্ডারদের একটি তালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় অ্যান্ট ফিন্যান্সিয়াল, গ্র্যাব, উইল্যাব’র মতো বিখ্যাত এশিয়ান কোম্পানির প্রতিষ্ঠাতারাও রয়েছেন। বাংলাদেশ থেকে শীর্ষ নারী ফাউন্ডার হিসেবে এককভাবে এই স্বীকৃতি পেয়েছেন সহজ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির।
প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের ট্রাভেল ও টিকিটিং ইন্ডাস্ট্রিকে আরও স্মার্ট করতে ৩০ জন কর্মী নিয়ে বাংলাদেশে প্রথম ডিজিটালাইজড টিটিটিং সেবা প্রদান প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করা ‘সহজ’ এখন ৩৫০ জনের অধিক কর্মীর এক বিশাল পরিবার। সহজ অনলাইন ফুড সার্ভিস, রাইড শেয়ারিং ও লজিস্টিক সেবা যুক্ত করেছে তাদের প্লাটফর্মে। কোভিড-১৯ মহামারির সময়ে সহজ যুক্ত করেছে গ্রোসারি, মেডিসিন ডেলিভারি ও ই-হেলথ সেবা। এমনকি মহামারির এই সময়ে সরকারের সঙ্গে কাজ করেছে ‘করোনা ট্রেসার অ্যাপ’-এর মতো চ্যালেঞ্জিং অ্যাপ তৈরিতে। জানা গেছে, বাংলাদেশের স্টার্টআপ ইকো সিস্টেমে সব থেকে বেশি পরিমাণে ফান্ডিং পেয়েছে সহজ।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ
ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ
ঋণের চাপে ট্রেনের নিচে ব্যবসায়ী, চিরকুটে লিখে গেলেন ‘সুদখোর’দের নাম
ঋণের চাপে ট্রেনের নিচে ব্যবসায়ী, চিরকুটে লিখে গেলেন ‘সুদখোর’দের নাম
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম, শীর্ষে কোন শহর
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম, শীর্ষে কোন শহর
নদী, সবুজ আর সূর্যোদয়-সূর্যাস্তের সৌন্দর্যে মুগ্ধ করবে মুহুরী সেচ প্রকল্প
নদী, সবুজ আর সূর্যোদয়-সূর্যাস্তের সৌন্দর্যে মুগ্ধ করবে মুহুরী সেচ প্রকল্প
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান