স্বাস্থ্যের খবর জানাবে ট্যাটু

আনোয়ারুল ইসলাম জামিল
২২ ডিসেম্বর ২০১৫, ১৪:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৪:৩২

tech-tats

অনেকেই শরীরের শখ করে ট্যাটু আঁকেন। এবার সেই ট্যাটুর মধ্যে ফিটনেস ট্র্যাকার বসিয়ে দেওয়া হচ্ছে। ওই ট্যাটু দিচ্ছে স্বাস্থ্যের খবর। এ কাজটা করেছে ক্যায়োটিক মুন নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ফিটনেস ট্র্যাকার এই ট্যাটুর নাম দেওয়া হয়েছে, টেক ট্যাট।

তবে প্রতিষ্ঠানটি বলছে, এখনও তারা এই প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা করছে, যাতে এর ব্যবহার আরও বাড়ানো যায়। এ খবর জানিয়েছে প্রযু্ক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।

টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেন লাম জানিয়েছেন তারা ট্যাটু আঁকার জন্য ইলেকট্রো কনডাক্টিভ কালি ব্যবহার করা হয়েছে। কয়েক মাস আগে ক্যায়োটিক মুন প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে আন্তর্জাতিক বাজারজাতকারী প্রতিষ্ঠান একসেঞ্চার। ক্যায়োটিক মুনের প্রধান নির্বাহী বেন লাম বলেন, টেক ট্যাট আসলে এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি একটি প্রোটোটাইপ ডিভাইস। এর আরও অনেক উন্নয়নের কাজ বাকি আছে। বিশেষ করে অ্যাপ্লিকেশনভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী করে তুলছি আমরা এই ডিভাইসটিকে।

তবে কবে নাগাদ ব্যবহারকারীরা টেক ট্যাট ব্যবহার করতে পারবেন সেটা এখনো নিশ্চিত করে বলেতে পারেননি বেন। তিনি জানান, আমাদের লক্ষ্য থাকবে ব্যবহারকারীদের হাতে একটা কার্যকরী প্রযুক্তি তুলে দেওয়া। সেজন্য আমরা বাড়তি কিছু যোগ করার চেষ্টা করছি।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম