স্মার্টফোন কিনতে ঋণ দেবে রবি

টেক রিপোর্ট
১৭ আগস্ট ২০২০, ১৯:৫০আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৯:৫২

রবি ব্যবহারকারীদের স্মার্টফোন কেনায় সহায়তা করতে ‘ফোন লোন’  নামে একটি  স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি। ক্যাম্পেইনের আওতায় ব্লকচেইন ও বিগ ডেটা অ্যানালাইটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সলিউশন ব্যবহার করে স্মার্টফোন কেনার জন্য জামানত মুক্ত ঋণ প্রয়োজন— এমন ব্যবহারকারীদের খুঁজে বের করছে অপারেটরটি। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছে রবি।

বিজ্ঞপ্তিতে  বলা হয়,  ‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে উপযুক্ত রবি ও এয়ারটেল গ্রাহকদের সুবিধা মতো ইএমআইসহ ফোন লোন দেওয়া হচ্ছে। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে রেড আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় গ্রাহকদের টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে ক্রেডিট কার্ড নেই— এমন গ্রাহকদের শনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি। একটি মানসম্পন্ন স্মার্টফোন কিনতে যে অর্থ প্রয়োজন গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। আবার ক্রেডিড কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত।

হ্যান্ডসেট কেনার জন্য ঋণ পেতে পারেন এমন সম্ভাব্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ওই গ্রাহকরা ফোন লোন অ্যাপ বা রবি ওয়েবসাইটের মাধ্যমে তাদের উপযুক্ততা যাচাই করতে পারবেন। এরপর রবির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিউআইসি), আর স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েবসাইট থেকে এককালীন ডাউন পেমেন্টেরর মাধ্যমে তাদের পছন্দের হ্যান্ডসেটটি কিনতে পারবেন যোগ্য গ্রাহকরা। অবশিষ্ট টাকা গ্রাহকদের সুবিধা অনুযায়ী ছয় থেকে ১২ মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম