ফেসবুক বন্ধে ইন্টারনেট ব্যবহারকারী কমল ৭ লাখ!

টেক রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৫, ১৬:০৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:২৩

internet

দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও কয়েকটি ইন্টারনেটনির্ভর যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার প্রভাব পড়েছে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায়। এক মাসে গ্রাহক কমেছে ৭ লাখের বেশি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নভেম্বর মাসের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৩৯ লাখ ৪১ হাজার। গত ৩১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার। এই হিসেবে গত এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৭ লাখ ১৭ হাজার।

নভেম্বর মাসে ১৮ তারিখে দেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, লাইন, ট্যাংগো ও হ্যাং আউট। একটানা ২২ দিন বন্ধ রাখার পরে ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হলেও বন্ধ থাকে ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, লাইন, ট্যাংগো ও হ্যাং আউট।

অন্যদিকে ১৩ ডিসেম্বর সরকার টুইটার, স্কাইপে ও ইমো-ও বন্ধ করে দেয়। যদিও পরদিনই বন্ধ সব মাধ্যম খুলে দেয় সরকার।

সামাজিক ও যোগাযোগের এসব মাধ্যম বন্ধ করার ফলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

এদিকে ইন্টারনেট ব্যবহারকারী কমলেও বেড়েছে মোবাইলফোনের গ্রাহক। বিটিআরসি প্রকাশিত তথ্য অনুসারে বর্তমানে মোবাইলফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। গত ৩১ অক্টোবর দেশে মোবাইলফোন গ্রাহকের সংখ্যা ছিল ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার। সেই হিসেবে এক মাসে দেশে মোবাইলফোনের গ্রাহক বেড়েছে ১১ লাখ ৬৭ হাজার।

গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এর মোট গ্রাহক ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার। এরপরে রয়েছে বাংলালিংক, গ্রাহক ৩ কোটি ২৯ লাখ ৫৬ হাজার। রবির গ্রাহক ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার। এয়ারটেলের গ্রাহক সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার, টেলিটকের গ্রাহক  ৪০ লাখ ৫৭ হাজার। আর গ্রাহক সংখ্যার সর্বনিম্নে রয়েছে সিটিসেল, এর গ্রাহক ১০ লাখ ৩৪ হাজার।

/এইচএএইচ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম