গুগল অ্যাসিসট্যান্টের সাহায্যে পাঠানো যাবে অডিও মেসেজ

দায়িদ হাসান মিলন
২০ আগস্ট ২০২০, ০১:০৯আপডেট : ২০ আগস্ট ২০২০, ০১:১০

গুগল অ্যাসিসট্যান্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাসিসট্যান্ট সেবায় নতুন একটি ফিচার যুক্ত করেছে সার্চ জায়ান্ট গুগল। এই ফিচারের সাহায্যে সহজেই পাঠানো যাবে অডিও মেসেজ।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম গেজেটস নাউ এর এক প্রতিবেদনে বলা হয়, অ্যাসিসট্যান্টের নতুন ফিচার ব্যবহার করে অডিও মেসেজ পাঠাতে মাইক আইকনে ক্লিক করার প্রয়োজন হবে না। অডিও মেসেজ লেখা শুরু করতে অ্যাসিসট্যান্টকে নির্দেশ দিলেই হবে।

ধরা যাক, আপনি কাউকে অডিও মেসেজ পাঠাতে চান। সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হাতে নিয়ে বলুন-হেই গুগল, সেন্ড অ্যান অডিও মেসেজ। কিংবা বলতে পারেন- হেই গুগল, সেন্ড অ্যান অডিও মেসেজ টু (যার কাছে মেসেজ পাঠাতে চান তার নাম বলুন)। এরপর যে মেসেজ পাঠাতে চান সেটি বলুন।

ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে, কথা শেষ হওয়ার পরই সেটি অডিও মেসেজ আকারে পাঠিয়ে দেবে গুগল অ্যাসিসট্যান্ট। এক্ষেত্রে অ্যাসিসট্যান্ট মেসেজটি সম্পর্কে বাড়তি কিছু জিজ্ঞেস করবে না। ফলে ব্যবহারকারীদের সতর্ক থেকে মেসেজ পাঠাতে হবে যেন কোনও ভুল তথ্য না যায়।

অ্যাসিসট্যান্টে নতুন এই ফিচার সম্পর্কে গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, বিশ্বজুড়ে ইংরেজি ভাষা ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হচ্ছে। এছাড়া ব্রাজিলে পর্তুগিজ ভাষায় ফিচারটি ব্যবহার করা যাবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার