পুনরায় আইপিএল শুরুর দিনে বাধা হতে পারে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ১৫:৫৭আপডেট : ১৭ মে ২০২৫, ১৫:৫৮

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত করা হয়েছিল আইপিএল। আজ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। অবশ্য পুনরায় মাঠে গড়ানোর দিনে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বেঙ্গালুরুতে এদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

স্থানীয় পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও সন্ধ্যায় এক বা দুই দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। 

আবহাওয়া অবশ্য এরই মধ্যে বেঙ্গালুরু-কলকাতার অনুশীলনের সময়সূচিতে প্রভাব ফেলেছে। বেঙ্গালুরু আগের দিন তাদের অনুশীলন সেশন দুপুর ২ টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চালিয়েছে। দলটির ডিরেক্টর মো ববাট জানান, সন্ধ্যার সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেন তারা। অন্যদিকে কলকাতাও অনুশীলন শুরু করে বিকাল ৫টায়। পরে সেটা ৬টা ৩০ মিনিটের মধ্যে শেষ করেছে। 

বেঙ্গালুরুর এই সপ্তাহটা মোটামুটি বৃষ্টিপাতেই কেটেছে। শহরে প্রায় সব অংশে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয় বৃষ্টি। তার পর সেখানে কমপক্ষে চার ঘণ্টা ভারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতেও ছিল একই অবস্থা। 

যদি শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচ বাতিল হয়, তাহলে কলকাতার প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে যাবে। এখন তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। বাকি আছে দুই ম্যাচ। পয়েন্ট ভাগ হলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১৪। যা প্লে-অফের জন্য যথেষ্ট নয়। চলতি মৌসুমে আগেও তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। 

অপর দিকে, পয়েন্ট ভাগাভাগি হলেও প্লে-অফ এবং শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বেশ ভালোভাবেই ধরে রাখবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

বেঙ্গালুরুতে গত মাসেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের একটি ম্যাচ বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে এসেছিল। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী