যুক্তরাষ্ট্রের কারণে বিদায় নিতে হলো টিকটকের প্রধানকে

ইশতিয়াক হাসান
২৮ আগস্ট ২০২০, ২৩:২৭আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২৩:৩৪

কেভিন মেয়ার ট্রাম্প প্রশাসনের কারণে মাত্র তিন মাস চাকরি করে বিদায় নিতে হলো টিকটকের প্রধান কেভিন মেয়ারকে। মেয়ার একটি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে বিদায়ের ঘোষণা জানান।

মেয়ার তার চিঠিতে লেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রতিফলন ঘটিয়েছি এবং বৈশ্বিক পরিবর্তনে আমি তার অংশীদার হয়েছি।

মূলত চীনভিত্তিক টিকটক অ্যাপকে যুক্তরাষ্ট্রে বাতিল করার সিদ্ধান্তের জন্য মেয়ারকে এমন সিদ্ধান্ত নিতে হয়। এমনকি যুক্তরাষ্ট্র একটি কার্যনির্বাহী আদেশ জারি করে বাইটড্যান্সের সঙ্গে আমেরিকানদের সব ধরনের লেনদেন নিষিদ্ধ ঘোষণা করে।

মেয়ার বলেন, ‘তার এই সিদ্ধান্তে প্রতিষ্ঠানে এবং অ্যাপটিতে কোনও প্রভাব পরবে না। মেয়ারের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ভানেসা পাপাস অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত মে মাসে মেয়ার টিকটকের সিইও এবং বাইটড্যান্সের সিওও পদে যোগদান করেছিলেন। এর আগে তিনি ডিজনির স্ট্রিমিং সেবার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি