মেসেঞ্জারে ওয়াচ টুগেদার

আসির আহবাব নির্ঝর
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১৭ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:২২

মেসেঞ্জার ওয়াচ টুগেদার মেসেঞ্জারে একসঙ্গে বেশ কয়েকজন মিলে একই ভিডিও দেখার সুযোগ করে দিয়েছে ফেসবুক। ‘ওয়াচ টুগেদার’ নামের নতুন ফিচারের মাধ্যমে সুবিধাটি পাওয়া যাবে। চলতি সপ্তাহ থেকে সব অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারী ওয়াচ টুগেদার ফিচার ব্যবহার করতে পারবেন।

ওয়াচ টুগেদার ফিচারের সাহায্যে একজন গ্রাহক ভিডিও কলের মাধ্যমে সর্বোচ্চ ৮ জনকে সংযুক্ত করতে পারবেন। আর মেসেঞ্জার রুমস-এ যুক্ত করা যাবে সর্বোচ্চ ৫০ জনকে। ওয়াচ টুগেদার ফিচারের মাধ্যমে এরা সবাই একসঙ্গে যেকোনও ভিডিও বা লাইভ দেখতে পারবেন।

ওয়াচ টুগেটার ফিচার ব্যবহার করতে হলে কাউকে ভিডিও কল দেওয়ার পর স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করতে হবে। এরপর সেখান থেকে ওয়াচ টুগেদার ফিচারে ক্লিক করলেই একসঙ্গে ভিডিও দেখা যাবে। মেসেঞ্জার রুমস- সেবায়ও ওয়াচ টুগেদার ফিচারটি চালু করলেই সবাই মিলে একসঙ্গে ভিডিও দেখতে পারবেন।

কোনও গ্রাহক ওয়াচ টুগেদার অপশনটি চালু করার সঙ্গে সঙ্গে তার কাছে সাজেস্টেড ভিডিও আসবে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত থাকবে এসব ভিডিও। এগুলোর বাইরেও কোনও ব্যবহারকারী চাইলে সার্চ করে তার পছন্দের ভিডিও অন্যদের নিয়ে দেখতে পারবেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করবে তৃণমূলের জনসংগঠন 
জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করবে তৃণমূলের জনসংগঠন 
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা