গুগল ড্রাইভ থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে তথ্য

দায়িদ হাসান মিলন
২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

গুগল ড্রাইভ ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে গুগল। অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে গুগল ড্রাইভের ট্র্যাশ সেকশনে আইটেমগুলো ৩০ দিনের বেশি থাকবে না।  অর্থাৎ, প্রতি ৩০ দিন পর ট্র্যাশে থাকা ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে (ডিলিট) যাবে।

বর্তমানে গুগল ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম রয়ে যায়। ব্যবহারকারীকে সেখান থেকে অপ্রয়োজনীয় আইটেমগুলো ডিলিট করতে হয়। গুগল এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পরিবর্তন আনতে যাচ্ছে। ড্রাইভের নতুন ফিচারের মাধ্যমে জি-স্যুট ব্যবহারকারীরা ২৫ দিনের মধ্যে ট্র্যাশ সেকশন থেকে আইটেম রিস্টোর করতে পারবেন।

এদিকে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জি-মেইলের রি-ডিজাইন চালু করতে পারে গুগল। জি-মেইলের লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেবাটিতে বেশকিছু নতুন সুবিধাও যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। ২০০৪ সাল থেকে একই লোগো ব্যবহার করে আসছে জি-মেইল।

জি-মেইলের প্রচলিত লোগোটি হলো ইংরেজি এম (M) আকৃতির একটি এনভেলপ বা খাম। নতুন লোগোতে কয়েকটি পরিবর্তন থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো— পুরনো লোগোর পেছনের দিকে ফাঁকা জায়গায় অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনের আইকন থাকতে পারে। এছাড়া এম-এর কোণগুলো আগের চেয়ে কিছুটা গোলাকৃতির হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম