কম্পিউটার সমিতির সদস্যরা বিনা জামানতে ঋণ পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২০:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:৪৬

কম্পিউটার সমিতির সদস্যরা বিনা জামানতে ঋণ পাবেন

সদস্য ও উদ্যোক্তাদের যাবতীয় ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান এবং জামানতবিহীন এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) তথ্যপ্রযুক্তি খাতে বিসিএস সদস্যদের এসএমই ঋণ সুবিধা প্রদানের জন্য ওয়েবিনারে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসাইনের উপস্থিতিতে আর্থিক সংকট মোকাবিলা ও ঋণ সুবিধাসহ ‘উদ্যম’ ফিনান্সিয়াল সলিউশনের যাত্রা শুরু হয়।  কাজী ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার আমদানিকারক হওয়ার চেয়ে উৎপাদনকারী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেছে। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে ব্র্যাক ব্যাংক উদ্যোক্তাদেরও সহজ শর্তে অর্থায়ন করবেন বলেই আমি আশা করি।’

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।  এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবীরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  সেলিম আর.এফ. হোসাইন বলেন,  ‘করোনাকালীন ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তা আরও বেশি প্রতিয়মান হয়েছে।  বেড়েছে হালনাগাদ প্রযুক্তির ব্যবহার।  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিসিএস’র সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্রদান করা গেলে তা উভয় পক্ষের জন্য কল্যাণকর।’  তিন মাসের মতো তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের অবস্থাও নাজুক ছিল।’  তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের মধ্যে থেকে ২৮ জন উদ্যোক্তা প্রযুক্তিপণ্য উৎপাদনের কাজ শুরু করেছেন।’

ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন জানান, বিসিএস’র সঙ্গে এই সমঝোতা চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার পাশাপাশি জামানতবিহীন ঋণ, এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ), স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটসহ বেশকিছু সুবিধা বিসিএস সদস্যরা উপভোগ করতে পারবেন।  ব্যাংকিং ও ঋণ সুবিধা দিতে ব্র্যাক ব্যাংকের এলিফেন্ট রোড শাখাসহ প্রধান প্রধান শাখাগুলোতে মিলবে সান্ধ্যাকালীন ব্যাংকিং সেবা।  বিসিএসের শাখা অফিস অবিস্থত ৭টি জেলাতে থাকবে ডেডিকেটেড এসএমই হেল্পলাইন।  থাকবে ফ্রি ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সেবা। চালু হবে কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম