‘ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ২২:২০আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:২২

‘ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে’ ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ২০২৩ সালের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘কাউন্টার থেকে পোস্টম্যানের পার্শ্বেল কিংবা চিঠি বিতরণের প্রতিটি স্তর অটোমেশনের আওতায় আনতে না পারলে পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা যাবে না। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান রূপান্তর থেকে পোস্ট অফিস পিছিয়ে থাকতে পারে না।’

রবিবার (১ নভেম্বর) রাজধানীতে ডিজিটাল প্ল্যাটফর্মে বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশন আয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব মো. আফজাল হোসেনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেহসান ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ সংগঠনের নেতারা বক্তৃতা করেন।

মোস্তাফা জব্বার নতুন সচিবকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন।  তিনি নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন ও ফাইভ-জি চালু করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

মন্ত্রী ডাক কর্মকর্তাদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকঘরের অবকাঠামো উন্নয়নে গত ১১ বছরে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।’ ডাকঘরের বিদ্যমান অবকাঠামোসহ বিশাল কর্মীবাহিনীকে ডিজিটাল সৈনিক হিসেবে কাজে লাগাতে তাদেরকে যথাযথ প্রশিক্ষণসহ সম্ভাব্য সবকিছু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল দক্ষতার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না।  কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে ডিজিটাল কাজ করা সম্ভব। ’

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম