গুগলের মেসেজেস অ্যাপে নতুন ফিচার

দায়িদ হাসান মিলন
০৫ নভেম্বর ২০২০, ১৮:২৫আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৮:২৮

মেসেজেস মেসেজেস অ্যাপে নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল। এই ফিচারের সাহায্যে যেকোনও মেসেজের সময়সূচি (শিডিউল) নির্ধারণ করা যাবে। বর্তমানে অল্প কিছু ব্যবহারকারী সুবিধাটি পাচ্ছেন। দ্রুতই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, গুগলের মেসেজেস অ্যাপের নতুন ফিচার যারা পেয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকজন ব্যবহারকারী স্ক্রিনশটের মাধ্যমে এটি সবাইকে জানিয়েছেন। একইসঙ্গে নতুন ফিচার কিভাবে কাজ করে সেটিও জানিয়েনছেন তারা।

ব্যবহারকারীদের তথ্যানুযায়ী, মেসেজেস অ্যাপের সেন্ড বাটনে চাপ দিয়ে ধরলে ‘শিডিউল মেসেজ’ এর অপশনটি আসবে। এখানে আগে থেকেই নির্ধারিত তিটি সময়ের যে কোনওটি বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি সম্পূর্ণ নতুন তারিখ ও সময়ও নির্ধারণ করতে পারবেন তারা। তারিখ ও সময় নির্ধারণের পর ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে।

কোনও একটি মেসেজের সময়সূচি নির্ধারণ (শিডিউলড) করা হয়ে গেলে সেটি প্রাপকের চ্যাটে একটি ক্লক (ঘড়ি) আইকনসহ দেখা যাবে। এছাড়া মেসেজটির নিচে ‘শিডিউলড মেসেজ’ লিখা থাকবে। পাঠানোর পরও শিডিউল মেসেজে প্রেরকরা তিনটি অপশন পাবেন।

শিডিউল মেসেজটিতে চাপ দিয়ে ধরে রাখলে ‘আপডেট মেসেজ’, সেন্ড নাউ’ এবং ‘ডিলিট মেসেজ’ নামের অপশনগুলো আসবে। ‘আপডেট মেসেজ’ অপশনটির সাহায্যে মেসেজে কোনও ভুল থাকলে সংশোধন করা যাবে কিংবা নতুন কিছু যুক্ত করা যাবে। সেন্ড নাউ অপশনটি ব্যবহার করে যেকোনও সময় মেসেজটি পাঠিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা। আর ডিলিট অপশনের সাহায্যে মেসেজটি ডিলিট করা যাবে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম