স্বয়ংক্রিয়ভাবে মুছবে হোয়াটসঅ্যাপের মেসেজ

দায়িদ হাসান মিলন
০৮ নভেম্বর ২০২০, ১০:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১০:৫৩

হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এমন মেসেজ পাঠানোর সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এ বিষয়ে ঘোষণা দিয়েছে। নতুন ফিচারটি এলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে—এমন মেসেজ পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, আলোচিত এ ফিচারটি পরীক্ষামূলকভাবে অল্প কিছু ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন। এ মাসেই অ্যানড্রয়েড, আইওএস-সহ সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার ব্যবহার করলে সাত দিন পর পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এই ফিচার ব্যবহার করতে যেকোনও হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করে ‘কন্টাক্ট নেম’ এ চাপ দিয়ে ধরলেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশন আসবে। সেখান থেকে ‘কন্টিনিউ’ অপশনটি ক্লিক করে ‘অন’ বাটন সিলেক্ট করতে হবে।

প্রতিটি গ্রুপে গিয়ে আলাদাভাবে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা। গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা এটি চালু করতে পারবেন। তবে এখনই সব ব্যবহারকারী সুবিধাটি পাবেন না। সবার জন্য হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার চালু হওয়ার পর কন্টাক্ট সেকশনে এ সম্পর্কিত অপশন পাওয়া যাবে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম