কিছুদিন আগে গুগল তার বিভিন্ন পণ্যের নতুন আইকন প্রকাশ করেছিল। জিমেইল, ক্যালেন্ডার, ড্রাইভ, ডকস ও হ্যাংআউট— এসবে ছিল নতুন আইকন। আইকনের ডিজাইনগুলো একে অপরের সঙ্গে বেশ সাদৃশ্যও ছিল। কিন্তু অনেকেই হয়তো এই ডিজাইনে খুশি নন।
কারণ, হয়তো আইকনগুলোর ডিজাইন এবং রঙ একটু বেশিই কাছাকাছি। ফলে অনেকেরই হয়তো একটাকে আরেকটা থেকে পার্থক্য করতে সমস্যা হচ্ছে। তবে একটি ভালো খবর হলো— এর ডিজাইনার ক্লডিও পস্টিঙ্গেল ক্রোম এক্সটেনশনের মাধ্যমের একটি সমাধান করেছেন।
তিনি ক্রোম এক্সটেনশনে নতুন আইকনের বদলে আগের ক্লাসিক আইকনটিই রেখেছেন। এটি কার্যকর শুধু গুগল ট্যাবের এক্সটেনশনে। এটি আইকনকে মূলত পরিবর্তন করছে না, তবে কারও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে এই এক্সটেনশন তাকে সহায়তা করবে।
প্রযুক্তি বিষয়ক সাইট উবার গিজমো জানায়, এটি এখন শুধু ডেক্সটপ সংস্করণেই কাজ করবে এবং যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন না তাদের জন্য। ডিজাইনার জানান, তিনি বর্তমানে ফায়ারফক্সের জন্য কাজ করছেন।








