ড্রোন জানাবে অগ্ন্যুৎপাতের খবর

আনোয়ারুল ইসলাম জামিল
২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৪

ড্রোন প্রায় সব ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনের ব্যবহার বাড়ছে। এবার এ ধারাবাহিকতায় গবেষকরা এখন ড্রোন ব্যবহারের চিন্তা করছেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম খবর জানতে। এ খবর জানিয়েছে স্কাই নিউজ।
দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। ২০১০ সালে এক ভয়াবহ অগ্ন্যুৎপাত হলে গোটা ইউরোপের আকাশ ছাইয়ে ঢাকা পড়ে। যার ফলে শত শত বিমানের ফ্লাইট স্থগিত করতে হয়েছিল। ক্ষতি হয় প্রায় ১৫০ মিলিয়ন ইউরো।
গবেষকদের আশঙ্কা, দেশটির সর্ববৃহৎ কাটলা খুব শিগগির এ রকম একটি অগ্ন্যুৎপাতের সূচনা করবে। তাই তাঁরা ব্যস্ত হয়ে পড়েছেন এর পূর্বাভাসের জন্য। গবেষক ফার্ডিনান্ড উলফের মতে, ড্রোনের মাধ্যমে মানুষের অগম্য জায়গাগুলোর ছবি নিয়ে একটি থ্রি-ডি মডেল দাঁড় করানো হবে। এছাড়া সেন্সর আর ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে সম্ভাব্য অগ্ন্যুৎপাতের পূর্বাভাস পাওয়া যাবে। আগে এ ধরনের কাজে হেলিকপ্টার ব্যবহার করা হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল।
এর আগে দ্বীপরাষ্ট্রটির আরেকটি আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর থেকে প্রায় দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভেতরেও ড্রোন ব্যবহার করে তথ্য সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। সাধারণত বড় আকারের আগ্নেয়গিরিগুলো ১০০ বছরে অন্তত দু’বার অগ্ন্যুৎপাত ঘটিয়ে থাকে। বিজ্ঞানীদের হিসাবে ২০১৮ সালেই আইসল্যান্ডে আরেকটি বড় অগ্ন্যুৎপাতের আশাঙ্কা আছে। এ জন্য আগে থাকতেই সতর্ক থাকতে চাইছেন তাঁরা।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম