জনসচেতনতা তৈরি ও ডিজিটাল বাংলাদেশের প্রচারণা ও তথ্য প্রচারের জন্য দুটি শর্টকোড চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিগগিরই টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি শর্টকোড দুটি বরাদ্দ দিতে পারে বলে জানা গেছে।
জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে ১৯৭১ এবং রূপকল্প: ২০২১ (ডিজিটাল বাংলাদেশের পথরেখা) এর জন্য শর্টকোড দুটি নির্বাচন করা হয়েছে। এই শর্টকোড দিয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হতে পারে। ওই নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমসের মাধ্যমে উত্তর দেওয়া হবে এবং বিভিন্ন জাতীয় তথ্যও প্রচার করা হবে।
জুনাইদ আহমেদ পলকের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, এই শর্টকোড দিয়ে ন্যাশনাল হেল্পডেস্ক করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমরা ফাইল অগ্রবর্তী করে দিয়েছি। বাকি কাজ করবে বিটিআরসি।
/এইচএএইচ/








