মোবাইল সেবার মান বাড়াতে শিগগিরই তরঙ্গ নিলাম: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২২:৩৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২৩:৩৭

মোবাইল সেবার মান বাড়াতে শিগগিরই তরঙ্গ নিলাম: মোস্তাফা জব্বার

দ্রুততার সঙ্গে দেশে নেটওয়ার্ক সম্প্রসারণ ও গুণগত মানের মোবাইল সেবা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে মোবাইল টাওয়ার শেয়ারিংয়ের যাত্রা শুরু হলো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সামিট কমিউনিকেশন্স ও মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মধ্যে টাওয়ার শেয়ারিং সেবা উদ্বোধন করার মধ্য দিয়ে যাত্রা শুরুর ঘোষণা দেন। 

এ উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, `আজকের এই যাত্রা কোয়ালিটি অব সার্ভিসের (সেবার মান) ক্ষেত্রেও একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৮ সালে চারটি কোম্পানির স্বাক্ষরিত টাওয়ার শেয়ারিং চুক্তির গৃহীত উদ্যোগের যাত্রা শুরু হলো।’ এর ফলে বিশাল বিনিয়োগনির্ভর টেলিকম খাতে মোবাইল অপারেটরদের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণের কাজটি যেমন সহজ হয়েছে, তেমনই গুণগত মানের মোবাইল সেবাদানের বিষয়টিও অপারেটরদের জন্য সহজ হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘মোবাইল সেবার মান বাড়াতে স্পেকট্রাম (তরঙ্গ) শিগগিরই নিলাম করা হবে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, বাংলালিংকের গ্রুপ চেয়ারম্যান সার্গে হেরিরিরো, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস এবং সামিট টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ফরিদ খান বক্তৃতা করেন।

ডিজিটাল প্রযুক্তি বিকাশে পৃথিবীর যেকোনও দেশের সঙ্গে বাংলাদেশ একবিন্দুও পিছিয়ে থাকবে না উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘যে জাতি অতীতে তিনটি শিল্প বিপ্লব মিস করেছে, সে জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের জন্য তৈরি হয়েছে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশের এমন কোনও গ্রাম থাকবে না, যেখানে উচ্চগতির ইন্টারনেট থাকবে না।’  আগামী দিনের শিল্পকারখানা ফাইভ-জি প্রযুক্তিনির্ভর হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ফাইভ-জি চালু করার প্রক্রিয়া শুরু করেছি।’  তিনি ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরির সঙ্গে সংশ্লিষ্ট টেলিকম অপারেটরসহ সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান