ওয়ালটন নিয়ে এলো গেমিং ল্যাপটপ

টেক ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:১৭

ওয়ালটন  কেরোন্ডা ল্যাপটপ হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ নিয়ে এলো ওয়ালটন।  এটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া’র চার গিগাবাইটের জিফোর্স জিটিএক্স ১৬৫০ গ্রাফিকস কার্ড, ১৬ জিবি র‌্যাম, ৫১২ গিগা সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য ফিচার।

ওয়ালটন জানিয়েছে, কেরোন্ডা সিরিজের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্সসেভেনটেনজি প্রো।  দাম এক লাখ ১২ হাজার ৫০০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি ল্যাপটপটি কিস্তিতে কেনা যাবে। এছাড়া রয়েছে পুরনো যেকোনও ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপের সঙ্গে একচেঞ্জ করার সুবিধা। অনলাইনে (https://eplaza.waltonbd.com) কিংবা দারাজ থেকে অর্ডার করলে থাকছে বিশেষ ছাড়।

গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও।  বিল্ট-ইন অ্যারে মাইক্রোফোন।  দুটি ২ ওয়াটের স্পিকার থাকায় স্পষ্ট ও জোরালো শব্দ পাওয়া যাবে।  সাউন্ড ব্লাস্টার সিনেমা-৬ থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

ব্যাটারিসহ এই ল্যাপটপের ওজন দুই কেজি। এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম