‘গেম হিরো’ বিজয়ীরা অংশ নেবেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ১৯:২০আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:২২

রবি রবি আজিয়াটা লিমিটেডের দুই ব্র্যান্ড রবি ও এয়ারটেলের আয়োজনে বাংলাদেশে সম্প্রতি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অনলাইন গেমিং প্রতিযোগিতা ‘আজিয়াটা গেম হিরো সিজন-২’।  মাল্টি প্লেয়ার ফরম্যাটে দ্বিতীয়বারের মতো আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম পেয়েছে নগদ ৯৩ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল পেয়েছে যথাক্রমে ৮১ হাজার ও ৬৮ হাজার টাকা।

প্রতি দলে চার জন করে ১২টি দলের মোট ৪৮ জন প্রতিযোগী বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।  অংশগ্রহণকারী ১২টি দল ৫ লাখ ৬৪ হাজার টাকার পুরস্কার জিতেছে। আগামী ১৯ ডিসেম্বর আজিয়াটা আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে বাংলাদেশ পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।

দেশের দুই লাখ গেমার এ প্রতিযোগিতায় নিবন্ধন করেছিলেন।  আয়োজনের প্রথম পর্বে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৯৬ জনকে নিয়ে স্কোয়াড সিরিজের জন্য ২৪টি দল গঠন করা হয়।  স্কোয়াড সিরিজ থেকে শীর্ষ ১২ দল গত ২৭ নভেম্বর বাংলাদেশের রিজিওনাল ফাইনালে অংশ নেয়।

শীর্ষ ১২ দলের মধ্যে ‘বি-২৬ অফিশিয়াল’ ও ‘বিডি-৭১ এক্সপার্ট-এক্স’ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশ নেবে।  জনপ্রিয় গেম ‘ফ্রি ফায়ার’ নিয়ে আয়োজন করা হয় আজিয়াটা গেম হিরো প্রতিযোগিতাটি।

বাংলাদেশ থেকে শীর্ষ দুই দল ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার প্রতিযোগীরা  আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এর আগে বাংলাদেশের রবি আজিয়াটা লিমিটেডের মতো ওই দেশগুলোতেও আজিয়াটা পরিচালিত অন্যান্য কোম্পানিগুলো নিজ নিজ দেশে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম